স্বাস্থ্য

করোনা: নতুন শনাক্ত ১২৮০, মৃত্যু ৩

বাংলাদেশে রাস্তায় মানুষ ও রিকশা চলাচল, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: তানভীর আশিক

দেশে কোভিড-১৯ সংক্রমণে ৮৩৮তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮০ জন। 

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৮ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশে।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮০ জন। আগের দিন ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮৫ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৮৩ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ১৬ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৪৯ হাজার ২৫২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ২৬৫ জন।

বিষয়:করোনা করোনা আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…