জনপদ

পিকআপ উল্টে ৩ যাত্রী নিহত

পিকআপ ভ্যান রাস্তার পাশে উল্টে গেছে, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ ভ্যান রাস্তার পাশে উল্টে গেছে, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততপক্ষে ১৫ জন। বুধবার ১ মার্চ দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে সাহেরা খাতুন নামে একজনের পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে পিকআপটি সিরাজগঞ্জের এনায়েতপুরের ওরশে যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপটি কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় অন্তপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর হবে বলেও জানান ওসি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…