অর্থনীতি

নতুন ৩টি জাহাজ কিনবে সরকার

নতুন জাহাজের ছবি, বাংলাদেশে সরকারের তিনটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ কন্টেইনার জাহাজটি নদীতে অবস্থান করছে, বাংলাদেশের নৌপরিবহন উন্নয়নের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন অনুসরণের কারণে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতিমধ্যেই গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। আরও কয়েকটি ইয়ার্ড পাইপলাইনে রয়েছে। তবে যারা এখনো এই গ্রীন সনদ নিতে পারেনি, তাদেরকে ব্যবসা গুটিয়ে নিতে হবে বলেও জানান তিনি।

নৌ পরিবহন উপদেষ্টা আজ শনিবার সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

তিনি আরও বলেন, “এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড পূরণে পিছিয়ে আছে। সরকার তাদের নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তাও করবে। বিষয়টি সহজ করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।”

বিষয়:এম সাখাওয়াত হোসেন নৌ পরিবহন উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…