ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮২৯

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৪১ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৮৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩১২ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






