চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৬:০০ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার বুড়িচং এলাকায় আরো একটি সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হন।

রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে ধাক্কা দেয় লরি। এতে লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালক। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।

নিহত চালক আবদুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। নিহত হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।

এদিকে রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় আখতার নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া–সিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাসড়ক দূর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকেরা জ্বালানি সিন্ডিকেটের দুষ্টুচক্রের শিকার: জামায়াত আমির

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুতোষ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে: স্বাস্থ্য সচিব

এপ্রিল ১১, ২০২৬

জেট ফুয়েলের দাম বাড়ায় অ্যাভিয়েশন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে: এওএবি

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন: ধর্মমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT