চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:২৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের ছবি, দিনাজপুরে সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়াও আরেক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

কাহারোল উপজেলার ধনিবাড়ী এলাকায় মঙ্গলবার ১২ নভেম্বর রাত ১১ টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন,বিপুল চন্দ্র রায় (১৫) ও দ্বীপ চন্দ্র রায় (১৪)

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কাহারোল রোডে একই মোটরসাইকেলে তিনজন বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে জেলার বিরামপুর উপজেলায় মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ট্রাকের চাপায় ছবেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তাকে ইচ্ছাকৃতভাবে ট্রাকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর পুলিশ বক্স (ঢেপি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছবেদ আলী পৌর শহরের টাটকপুর মহল্লার মৃত সমশের আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রাকটিকে ধরতে ছবেদ আলী ট্রাকের ক্যাবিনে উঠেন। কিছু দূর গিয়ে ট্রাকের চালক তাকে ট্রাক থেকে নামিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Reneta

বুধবার ১৩ নভেম্বর দুপুরে দিনাজপুরের শশরা কাশিপুর এলাকায় একটি খাড়িতে ( খাল) বর্শি দিয়ে মাছ ধরতে আসা এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরনিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT