চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

সুমন রায়সুমন রায়
১:২৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের সৈয়দনগরের ফিডার রোডসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি মহাসড়কে উঠতে যাচ্ছিল।

নিহত তিনজন হলেন, ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মোঃ রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক নাসির উদ্দীন (২৫)।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা সিএনজিটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত তিন জনের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীসড়ক দূর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT