চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাস গাছে ধাক্কা, অনেকে হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ১০ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে নিহত সংখ্যা বাড়তে পারে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুমিল্লাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে সেখানে অপর আরো দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা।

এসআই মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোন যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, আমরা এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাচান্দিনাচান্দিনায় বাস দুর্ঘটনাবাস দুর্ঘটনায় নিহত ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

মে ১১, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT