জনপদ

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে অ্যাম্বুলেন্স ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ি দুটির ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

ইউএনবি জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। তখনই মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত ও আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…