জনপদ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাস্থলে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে, আহতদের চিকিৎসার জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুই জন এবং কেশবপুর হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান।

সোমবার রাতে উপজেলা শহরের বুজতলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেদগ্রামের জাহাঙ্গীর জোয়ার্দার (৪০) ও তার ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার মলঙ্গী এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)।

কেশবপুর থানার ওসি মোঃ মফিজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে যশোর -চুকনগর সড়কের বুজতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন এবং কেশবপুর হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…