আন্তর্জাতিক

হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় লেবানন ও ইরানে রাষ্ট্রীয় শোক

চট্টগ্রামে জনতার গণসমাবেশ, যেখানে মানুষ বিভিন্ন পতাকা ও ছবি নিয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নতুন প্রধান নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাশিম সাফিউদ্দিন সংগঠনের প্রধান হতে যাচ্ছেন। সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। নাসরুল্লাহর মৃত্যুকে বাঁক বদলের ঐতিহাসিক মুহুর্ত হিসেবে অভিহিত করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট একে বিচারিক প্রক্রিয়া হিসাবে উল্লেখ করেছেন। অন্যদিকে, হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় পাঁচদিনের শোক ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরান।

বিষয়:ইরান লেবানন হাসান নাসরুল্লাহ নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…