বাংলাদেশ

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে চলমান সংঘাত পরিস্থিতিতে আগামীকাল সোমবার ৫ আগস্ট থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার ৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

বিষয়:২৪ এর আন্দোলন কারফিউ সংঘর্ষ সাধারণ ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…