জনপদ

নৌকা ডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

নৌকা ডুবির ঘটনায় মৃত তিন ভাই-বোনের লাশ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ডুবির ঘটনায় তিন ভাই-বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বন্যার পানি বাড়তে দেখে আতঙ্কিত ওই তিন শিশু একটি ভাঙা ডিঙ্গি নৌকা নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

আজ রোববার দুপুর ২ টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলো, গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার শিশু সন্তান ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।

স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ নৌকা ডুবিতে তিন ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়তে থাকে পানি। এ সময় সোহেল মিয়া ও তার স্ত্রী পারিবারিক কাজে শান্তিগঞ্জ উপজেলা সদরে ছিলেন। পানি বাড়তে দেখে আতঙ্কিত হয়ে উঠে বাড়িতে থাকা চার ভাই-বোন। এক সময় চার ভাই-বোনের মধ্যে ছোট তিন জন একটি ভাঙা ডিঙি নৌকা নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিকে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর ভাঙা নৌকাটিতে পানি ঢুকে গেলে সেটি ডুবে যায়।

এ সময় ভাই-বোনদের চিৎকার শুনে বাড়িতে থাকা অপর ভাই প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থলে যান। খোঁজাখুঁজির পর সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন তারা।

এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

বিষয়:নৌকা ডুবি সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…