চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধানসহ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার

রবিউল হক রবি রবিউল হক রবি
১:৪৯ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
অস্ত্রসহ গ্রেপ্তার তিন যুবক ও পুলিশ সদস্যরা ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের পিকে গ্রুপের প্রধান মো. সোহেলসহ ৩ জন সক্রিয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ (৩ জুন) সোমবার সকালে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল গত (২ জুন) রোববার রাতে ফেনীর সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে।

তিনি জানান, ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ও পিকে নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. সোহেল (২০), ফেনী সদর উপজেলার দক্ষিন কাশিমপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (২০) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পুর্বচরবাটা গ্রামের ফজলুল হকের ছেলে মো. বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।

মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারের আগে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে ২টি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অপরের সাথে যোগাযোগ রেখে দীর্ঘদিন যাবৎ ফেনী রেলস্টেশন এবং সার্কিট হাউজ এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন।

তিনি বলেন, এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছিলেন বলে অকপটে স্বীকার করেছেন। তারা ফেনীর রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং সার্কিট হাউজ এলাকাসহ বিভিন্ন গলি ও রাস্তায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করতেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংপিকে গ্রুপর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT