চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় উপকূলীয় বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুনায়েদ ও একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র ও ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে বরগুনার বামনা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, একটি মোবাইল ফোন এবং নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে ভোলার দৌলতখান এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করে নৌবাহিনী।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Reneta

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে বর্তমানে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারজাতীয় সংসদ নির্বাচননৌবাহিনীর অভিযানমাদককারবারিরোহিঙ্গা সহযোগী
শেয়ারTweetPin1

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT