চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, মাদারীপুর
A A
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানপাট ও মালামাল, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহতদের ঘর-বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়

মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এদিন সকালে সদর মডেল থানায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধে হয় একই এলাকার শাজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাজাহান তার লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল, সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে।

তিনি বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। এই ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের ঘর-বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতার ৩তিন ভাইকে কুপিয়ে হত্যামাদারীপুরমাদারীপুরে ৩ ভাইকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT