চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিগগিরই বাংলাদেশের নাগরিকদের কাছে পরবর্তী (২য়) প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী খুব সহজে, দ্রুত ও নিরাপদভাবে মিউটেশন আবেদন করার সুবিধার্থে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়। ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই সিস্টেমের সক্ষমতা প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল বিপিএএ, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক দেন, যা ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে।

বিগত প্রায় ৬ বছর ধরে চালু থাকা বর্তমান ১ম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ভূমিসেবা গ্রহণকারী নাগরিক, ভূমিসেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমি সেবায় সহায়তাকারী, সিস্টেম ডেভেলপারসহ সব অংশীজনের মতামত নিয়ে উন্নয়ন করা হচ্ছে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময়, ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সাথে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে।

Reneta

‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি ‘স্মার্ট ল্যান্ড সার্ভিস’ পোর্টালে (https://land.gov.bd/) ইন্টেগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই-মিউটেশন’ কে প্রতিস্থাপিত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেমো প্রদর্শনীভূমি মন্ত্রণালয়ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীভূমিসেবাস্মার্ট মিউটেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

মে ১১, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT