অপরাধ

ট্রাফিক অভিযানে ২৯৫৭ মামলা, জরিমানা ১ কোটির বেশি

Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officer in uniform and mask checking documents at busy Bangladesh intersection during rain. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২৯৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ শনিবার এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ও শুক্রবার (২৫ অক্টোবর) এই দুদিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানে ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:ট্রাফিক আইন ডিএমপি ট্রাফিক বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…