অপরাধ

রাজধানীতে কঠোর ট্রাফিক অভিযানে ২৯২ মামলা, জরিমানা ১৭ লাখ

ট্রাফিক পুলিশ চালকের লাইসেন্স পরীক্ষা করছে রাজধানীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ট্রাফিক অভিযান চলাকালে পুলিশ চালকদের লাইসেন্স পরীক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগরীতে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১৭ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৯ হাজার টাকা।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বিষয়:জরিমানা ডিএমপি ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…