কোন তদবির ছাড়া পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৯ প্রার্থী

বাংলাদেশ পুলিশ কনস্টেবল প্রশিক্ষণ সম্পন্ন প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জে কোন ধরনের তদবির ও সুপারিশ ছাড়াই পুলিশ বাহিনীতে কনেস্টবল পদে চাকরি পেয়েছেন ২৯ জন তরুণ-তরুণী।
২ টাকা দিয়ে আবেদন ফরম কিনে আর ১২০ টাকার ব্যাংক ড্রাফট করেই মেধা তালিকা অনুযায়ী কনস্টেবল পদে চাকরি দিয়ে খুশি হয়েছেন পুলিশ সুপার আল-বেলী আফিফা। ঠিক তেমনিভাবে চাকরি পেয়ে আরও বেশি খুশি হয়েছেন ২৯ জন তরুণ-তরুণী।
জানা গেছে, গোপালগঞ্জে জেলার পাঁচটি উপজেলা থেকে পুলিশ বাহিনীর ২৯টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৩০৪ জন বেকার তরুণ-তরুণীর আবেদন করেন। সেখান থেকে যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে ২৬৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম দিয়ে ২৬৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে নকলের দায়ে ২ জন বহিষ্কার হন। সেখান থেকে ৫৫ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
সবশেষ চুড়ান্তভাবে ২৯ জন তরুণ-তরুণী কনেস্টবল পদে চাকরি পেয়ে মহাখুশি। পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ পুলিশে নিয়োগ কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চাকরিপ্রাপ্তরা।






