চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৩৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরলে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী অভিযোগ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওই কনস্টেবলকে ক্লোজড করে।

পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ডে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় কনস্টেবলকে ক্লোজড করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

জানা যায়, বিরল উপজেলার জগতপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই এলাকার এক গৃহবধূ।

Banglabid

স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন, দুই সন্তানের জননী ঐ নারী একটি মাদ্রাসায় রান্নার কাজ করতো। পাশেই পুলিশ ফাঁড়ির কনস্টেবল চাকরি সুবাদে সোহেল রানা ওই এলাকায় থাকাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। ওই কনস্টেবল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। একাধিকবার তাকে বিয়ের জন্য চাপ দিল সে পাশ কাটিয়ে যায়। শনিবার রাতে ওই নারী ফাঁড়িতে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে কনস্টেবল সোহেল রানা তাকে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে সেই রাতেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় কেউ মেনে নিতে পারছে না। এলাকাবাসী চায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কনস্টেবল সোহেল রানাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Reneta

ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগীয় তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরের বিরলপুলিশ কনস্টেবলবিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT