চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি ভেঙ্গে আবারও ভয়াবহ সংঘর্ষ সুদানে, মৃত ২৭০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুদ্ধবিরতির পর গতকাল সুদানের রাজধানী খার্তুম জুড়ে গোলাগুলি, বিস্ফোরণ এবং ওভারহেড ফাইটার জেট হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও বন্দুকধারীরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার জন্য কাজ করা লোকদের বাড়িতে হামলা করেছে বলে জানা গেছে। এই ঘটনার পর সুদানে মৃতের সংখ্যা বেড়ে ২৭০ এ গিয়ে ঠেকেছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সুদানের খার্তুমে সেনা কমান্ড এবং রাষ্ট্রপতির প্রাসাদের কাছে দেশটির সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চতুর্থ দিনের লড়াই চলছে। ২৪ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর স্থানীয় সময় দুপুর ১২ টায় মধ্য খার্তুমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের বরাত দিয়ে জানিয়েছে, এই অস্থিরতায় অন্তত ২৭০ জন নিহত এবং ২,৬০০ জনেরও বেশি আহত হয়েছে। বন্দুকধারীরা শহরের নারীদের ওপর যৌন নির্যাতন ও ঘরে ঘরে লুটপাট শুরু করেছে। ইউনিফর্মধারী কর্মীরা প্রবাসীদের বাসস্থানে প্রবেশ করে নারী ও পুরুষকে আলাদা করছে এবং তাদের ধরে নিয়ে যাচ্ছে।

তবে আরএসএফ এই প্রতিবেদনগুলি অস্বীকার করে জানিয়েছে, তারা কখনও জাতিসংঘের কোনও কর্মী বা কর্মচারীকে আক্রমণ করবে না। আরএসএফ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।

 

 

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খার্তুমখার্তুম যুদ্ধযুদ্ধবিরতিসুদানসুদান যুদ্ধসুদানে যুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT