চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ার সংঘর্ষে নিহত ২৭, আহত শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A
লিবিয়ার সংঘর্ষের সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুক যুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে দীর্ঘকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

এইদিকে, আহতদের দেখাশোনা করতে গিয়ে যুদ্ধে আটকে পড়া কয়েক ডজন ডাক্তার ও নার্সসহ রাজধানীর দক্ষিণ শহরতলির ফ্রন্ট লাইন এলাকা থেকে মোট ২৩৪টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

Banglabid

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার আল-রাদা বাহিনী, ৪৪৪ ব্রিগেডের প্রধান কর্নেল মাহমুদ হামজাকে আটক করার কারণে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে গত মে মাসে ত্রিপোলিতে ৪৪৪ ব্রিগেড এর এক সদস্যকে গ্রেপ্তার করার পরেও দুই পক্ষের কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিবিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩২০

পরবর্তী

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে

পরবর্তী
সুলতান মাহমুদকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, বিমান বাহিনী প্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে

সামরিক কর্মকর্তারা জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছেন ৬ দেশের ৮ সামরিক উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT