চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলবাসীর শুভেচ্ছায় সিক্ত রিয়াজুল রিজু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তে টাঙ্গাইলের কৃতী সন্তান রিয়াজুল রিজু পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ ৮টি ক্যাটাগরিতে ৯টি পুরস্কার তন্মধ্যে ৩টি এককভাবে পাওয়ায় টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রিয়াজুল রিজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু (ভিআইপি) লাউঞ্জে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ বিজয়ী রিয়াজুল রিজুকে সংবর্ধনা’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা পরিষদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহবুব আলম (পিপিএম)। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের আরেক কৃতী সন্তান স্বনামধন্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বিশিষ্ট্য নাট্যকার জনাব মাসুম রেজা, নাট্য পরিচালক শাহেদ শরীফ খান, রয়েল অটোর কর্ণধার এম এ হোসেন মঞ্জু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ টাঙ্গাইলে কর্মরত সকল মিডিয়ার সংবাদকর্মী ও সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

মূখ্য আলোচনায় নাট্যকার মামুনুর রশীদ বলেন, রিজু আমাদের টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের সন্তান হিসেবে এই প্রথম কেউ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে সে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে। তাকে আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মাহবুব আলম বলেন, রিয়াজুল রিজু’র চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ সত্যিই বলার মতো একটি চলচ্চিত্র, এটিতে তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী বিষয়গুলি যেভাবে তুলে ধরেছেন তাতে তাকে কিভাবে শুভেচ্ছা জানাবো সে ভাষা আমার জানা নেই। তবুও টাঙ্গাইলবাসী ও টাঙ্গাইল পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাই।

রিয়াজুল রিজু বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় আমি যতটা না আনন্দিত হয়েছি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি আজকে। আজকে আমি কৃতজ্ঞ সকল টাঙ্গাইলবাসীর প্রতি বিশেষ করে প্রেসক্লাবের সকলের প্রতি

ট্যাগ: বাপজানের বায়োস্কোপরিয়াজুল রিজু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলিলপুত্র আবরারের উদ্দেশ্যে অপু বিশ্বাস

পরবর্তী

রাতের ম্যাচও পরিত্যক্ত

পরবর্তী
ক্রিকেটাররা মাঠের বাইরে আলোচনা করছে, ম্যাচের পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের ম্যাচও পরিত্যক্ত

ইরেশ-উর্মিলার বিয়েতে অতিথি নায়ক রিয়াজ!

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT