অপরাধ

র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬

র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬, পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৬৬, পুলিশ সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকালে এক মেসেজ বার্তায় এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

র‌্যাব সদর দপ্তরের আইন ও  গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে মোট ২৬৬ জন গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…