তথ্যপ্রযুক্তি

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডে সেরা ডিজিটাল এজেন্সি “ওয়েবএবল”

চারটি স্বর্ণালী ট্রফি পুরস্কার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডে সেরা ডিজিটাল এজেন্সি ওয়েবএবল এর ট্রফি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডে বছরের সেরা ডিজিটাল এজেন্সি হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছে ওয়েবএবল।

রোববার (২৯ অক্টোবর) ঢাকার লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত হয় “গোল্ডেন গ্লোব টাইগার্স ,২০১৭ ফর এক্সিলেন্স অ্যান্ড লিডারশীপ ইন ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং”। ব্র্যান্ডিং এবং মার্কেটিং এ শ্রেষ্ঠত্ব ও নেতৃত্বের জন্য ২৯শে অক্টোবর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় ‘গোল্ডেন গ্লোব, ২০১৭’।

“ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার” এর পদকটি ওয়েবএবেল ডিজিটালের হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

“ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার” এর পাশাপাশি ওয়েবএবেল ডিজিটাল চিটাগং ভাইকিংস (ডিবিএল গ্রুপ) , মেড ইন ইকুয়ালিটি ( সি এন্ড এ ফাওন্ডেশন) এবং জয়েন দ্য জার্নি (ডেইলী স্টার) এর জন্য আরও তিনটি “বেস্ট ইউজ অব সোশ্যাল মার্কেটিং” পুরষ্কার পায়।

ওয়েবএবেল ডিজিটালের পক্ষ থেকে  সম্মাননা গ্রহন করেন ব্যবস্থাপনা পরিচালক আনিস চৌধুরী এবং পরিচালক মনোশিতা অরণী।

দ্য গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক, নট-ফর-প্রফিট প্রতিষ্ঠান যারা মার্কেটিং, ব্র্যান্ডিং সি এস আর, সোশ্যাল ইনোভেশন, শিক্ষা ও অধ্যয়ন বিষয়ক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মাননা দিয়ে থাকেন। তাঁরা বিশ্বাস করেন শ্রেষ্ঠত্ব এবং নির্ভুলতার কোন অন্ত নেই। তারা আরও মনে করেন সফলতার পথে এক একটি লক্ষ এক একটি মাইলফলক, যাত্রার শেষ নয়।

স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, বটস এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের এই যুগে, ওয়েবএবল ডিজিটাল একটি অন্যতম তথ্য ও যোগাযোগ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ধারণা পাল্টে দেওয়া আইডিয়া, ক্রিয়েটিভস এবং প্রযুক্তির মাধ্যমে ‘ওয়েবঅ্যাবুলাস’ অভিজ্ঞতা দিয়ে থাকে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ওয়েবঅ্যাবল ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং এর অন্যতম পথপ্রদর্শক। এই প্রতিষ্ঠান তিনশ’রও বেশি দেশী এবং বিদেশী গ্রাহককে তাদের যোগাযোগের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। সন্মানজনক ‘কমওয়ার্ড ২০১৬’ এবং ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের(২০১৫) ‘মোস্ট ইনফ্লুএনশিয়াল ডিজিটাল মার্কেটার ইন এশিয়া’ ছাড়াও ওয়েবঅ্যাবল ডিজিটাল, দ্য ডেইলি স্টার’ এর কাজের জন্য, সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৭) এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

তাদের কাজ হাফিংটন পোস্ট, বাজফিড, স্পাইকস এশিয়া এবং অন্য কিছু উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…