জনপদ

ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ২৬ জন পঞ্চগড়ে আটক

পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৬ জন আটক, পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া ও রত্নীবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করে পাঠানো নারী ও শিশুসহ ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (৩ জুন) রাতে তাদের পুশইন করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল কাফি এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এরা সবাই বাংলাদেশী নাগরিক। তাদের পঞ্চগড় সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিষয়:পঞ্চগড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…