চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে সাউথ কোরিয়ায় নিহত ২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ধ্বংসস্তূপ ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন। মানুষ এবং প্রাচীন নিদর্শন উদ্ধারের চেষ্টা করছেন দমকলকর্মীরা।

আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজার বছরের পুরনো ঐতিহাসিক মন্দিরগুলোতে আগুন জ্বলছে, যা রক্ষায় ফায়ার সার্ভিসের কর্মীরা লড়াই করছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বাতাসের তীব্রতার কারণে আগুন নেভানোর সময় একটি ফায়ার সার্ভিস হেলিকপ্টার বিধ্বস্ত হয়। শুক্রবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হওয়া এই দাবানলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বেশিরভাগ মৃতের বয়স ৬০ থেকে ৭০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া আগুনে তাদের ঘরবাড়ি পুড়ে যায়। এক স্থানীয় বাসিন্দা আগুনের ভয়াবহতা বর্ণনা করে বলেন, তার শহরের ক্ষয়ক্ষতি ‘বিধ্বংসী’ পর্যায়ের।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু জানান, দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং দেশে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীও সহায়তা করছে। তবে তিনি স্বীকার করেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ট্যাগ: দাবানলসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

পরবর্তী

রাঙ্গামাটির পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষ করে বিপাকে কৃষক

পরবর্তী
রাঙ্গামাটির পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষ করে বিপাকে কৃষক

অর্থ উপদেষ্টা অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ছুটি থাকলেও স্থবিরতা আসবে না অর্থনীতিতে: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT