আগস্টে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত এসেছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। এবার অক্টোবরে রক সিঙ্গেল নিয়ে ধ্রুব মিউজিকের ব্যানারে কর্নিয়া আসলেন গান ও ভিডিও সহকারে। যা পুরো রক ঘরানার গান। ভিডিওতে আদ্যোপান্ত রকস্টার সাজে সেজেছেন তিনি।
‘ঘুম ভাঙা সব স্বব্ধ ক্ষণে/ এলোমেলো যতো স্বপ্ন কোনে/ খুব করে শুধু চেয়েছি আজ তোমায়’ এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন করেছেন তানভীর খান।
গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন- আমার জানামতে, বাংলাদেশে রক গান করে এরকম মেয়ে সঙ্গীতশিল্পীর সংখ্যা হাতে গোনা। তাই রক গানের প্রতি একান্ত ভালোলাগা আর ভালোবাসার জায়গা থেকেই এই ঝুঁকি নিয়েছি। দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার সার্থকতা। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভালো-মন্দ মন্তব্য করুন গান শুনে এবং ভিডিও দেখে। আমি আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকব।








