বাংলাদেশ

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রেস ব্রিফিং করছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্য কোন উদ্দেশ্য নয়, শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে বের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে, সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ শৃঙ্খলা ভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।

প্রশ্ন করা হয়, বাদ দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রসঙ্গ আছে কিনা? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি ডিসিপ্লিনের জন্য তাদের বাদ দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিন (শৃঙ্খলা) নিয়ে কোনো কম্প্রমাইজ (ছাড়) নেই।

এসময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন প্রশ্ন উঠতে পারে, এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

বিষয়:মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…