চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত ২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে যুদ্ধরত একজন সৈনিক বন্দুক নিয়ে পাহাড়ি এলাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও আফগানিস্তানের নতুন করে সংঘর্ষে আফগানিস্তান সীমান্তের কাছে পাঁচ পাকিস্তানি সেনা এবং ২৫ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

কয়েক বছরের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনে যখন উভয় দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে দুই দিনব্যাপী বৈঠক করছিলেন, তখনি এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

রোববার (২৬ অক্টোবর) পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, শুক্রবার ও শনিবার সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল, তখনি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকারের ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

এ মাসের শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সংঘাতের পুনরাবৃত্তি রোধ করতে উভয় দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে বৈঠক করছেন। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর এটিই সবচেয়ে বড় সীমান্ত সংঘাত।

যুদ্ধবিরতি সম্পর্কে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যুদ্ধবিরতি বহাল আছে এবং তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায়। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, ইস্তাম্বুলে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার অর্থ হবে ‘‘প্রকাশ্য যুদ্ধ’’।

পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার ও শনিবারের হামলাকারীদের ‘‘ফিতনা আল খোয়ারিজ’’ এর সদস্য হিসেবে বর্ণনা করেছে। এই শব্দটি তারা জঙ্গি মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং ‘‘বিদেশী পৃষ্ঠপোষক’’ দ্বারা সমর্থিত গোষ্ঠীগুলির জন্য ব্যবহার করে।

ট্যাগ: পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষপাকিস্তানি সেনা নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

পরবর্তী

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

পরবর্তী
উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, শক্তিশালী ঝড়ের কেন্দ্রীয় চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মন্থা', ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অজি অধিনায়ক

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT