চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের বাড়িতে ২৫ জন আইপিএস অফিসার টিমের হানা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
আইপিএস অফিসারদের বাড়িতে হানা, পুলিশ ও জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই বলিউড অভিনেতা আমির খানের বাড়ির বাইরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেই ভিডিওতে অভিনেতার বাড়ি থেকে পুলিশ আধিকারিকদের গাড়ি এবং একটি বাস বেরিয়ে যেতে দেখা যায়। বলিউড সম্পর্কে তথ্য দেয় এমন একটি ইনস্টাগ্রাম পেজের তরফে এই ভিডিও আপলোড করা হয়েছে।

জানা গেছে, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল আমির খানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছেছিল। তবে এ সংক্রান্ত কোন আনুষ্ঠানিক খবর প্রকাশ করা হয়নি।

ভিডিওতে পুলিশের গাড়ি ও একটি বাস দেখা যায়। ক্যাপশনে বলা হয়েছে, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল বান্দ্রায় আমিরের বাড়িতে পৌঁছেছে। তবে এর পেছনের কারণ এখনও জানা যায়নি।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সারফারোশ ২-এর প্রস্তুতি চলছে’, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমিরের বাড়িতে ওদের নিমন্ত্রণ ছিল’, আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘সিতারে জামিন পার’র প্রচার চলছে’, একজন ব্যবহারকারী লিখেছেন, ‘পুলিশ সালাম জানাতে আসবে’, একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মধ্যাহ্নভোজ করতে এসেছে’।

‘সিতারে জামিন পার’ ছবির জন্য এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন আমির খান। অভিনেতার ছবিটি গত মাসে মুক্তি পেয়েছিল, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল।

এখন অভিনেতা তার পরবর্তী প্রকল্প নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আমির খান সানি দেওলকে নিয়ে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র ‘লাহোর ১৯৪৭’ নির্মাণ করেছেন। ইতোমধ্যেই ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছবিটি পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএস অফিসারের টিমআমির খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT