চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৮:৪৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
জনপদ, পাবনা
A A
আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার সুজানগরে বিএনপির বিবদমান দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ১৫ জনকে সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে সুজানগর পৌর এলাকার নন্দিতা সিনেমা হল রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৪৫) ও বিএনপি নেতা মজিবর খাঁ গ্রুপ এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে বিকাল তিনটার দিকে দু’গ্রুপের মধ্যে তা রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু’গ্রুপই দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোটা, ধারালো ছুরিসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এসময় কমপক্ষে ১৫ রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আহতদের মধ্যে সদস্য সচিব শেখ রউফসহ ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে এবং ৮ জনকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, অবস্থা অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে সুজন নামের আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎিসা নিয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে সুজানগর থানা পুলিশের পাশাপাশি পাবনা সেনাবাহিনী, র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সুজানগর ইউএনওসহ এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

Reneta

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে তবে এটা কোন রাজনৈতিক বিষয় না। ব্যক্তিগত শত্রুতা থেকে এই সংঘর্ষ হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রক্তক্ষয়ী সংঘর্ষসুজানগরে বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT