চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত
A A
ছবি: শপথ নিচ্ছেন  ইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারপতি

ছবি: শপথ নিচ্ছেন ইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ করা অতিরিক্ত বিচারপতিরা হলেন, মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন), মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস, এম, সাইফুল ইসলাম, মোঃ আসিফ হাসান, মোঃ জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মোঃ জাকির হোসেন, মোঃ রাফিজুল ইসলাম, মোঃ মনজুর আলম, মোঃ লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ।

গতকাল নিয়োগ পাওয়া এই বিচারপতিদের আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তবর্তি সরকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে জন্য ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে। সে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হলে কয়েকশো আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে অর্ধশতাধিক আবেদনকারী চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণের (ভাইভা) মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিয়োগের সুপারিশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

Reneta

অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত ২৫ বিচারপতিশপথ নিলেনসুপ্রিম কোর্টেহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের খেলা দেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

জুন ১৩, ২০২৬

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT