চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ারেই ‘ঢাকা অ্যাটাক’-এর জয় জয়কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
ঢাকা অ্যাটাক’

ঢাকা অ্যাটাক’

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৬ অক্টোবর) দেশজুড়ে ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন মুভি ‘ঢাকা অ্যাটাক’। প্রচারণায় নতুন নতুন কৌশল যোগ করে এমনিতেই ছবি নিয়ে মুক্তির আগেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন নির্মাতা দীপংকর দিপন। আর মুক্তির ঠিক আগের দিনে ছবিটির প্রিমিয়ার শো’র আয়োজন করেন নির্মাতা। আর প্রিমিয়ারেই ছবিটি দেখেই ‘ঢাকা অ্যাটাক’-এর ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা।

মুক্তির আগে সাংবাদিক, মিডিয়া কর্মী, পুলিশের কর্মকর্তাসহ ‘ঢাকা অ্যাটাক’-এর সংশ্লিষ্ট মানুষদের নিয়ে ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় প্রিমিয়ার অনুষ্ঠান। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সিনেমা শুরুর আগে ছবিটি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রবীন অভিনেতা হাসান ইমাম। ছবিটির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বাস্তবতাকে চমৎকারভাবে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে তুলে আনা হয়েছে। কিভাবে চ্যালেঞ্জ নিয়ে দেশকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখে সেটাই এই ছবির মূল। আশা করি ছবিটি ভালো হয়েছে। এতে যারা কাজ করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি এই ছবিটির নির্মাণের পেছনে বাংলাদেশ পুলিশের পরিশ্রম ও ত্যাগের কথা বলে তাদের সাধুবাদ জানান। সোয়াট, পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান চালায় তা দেখা যাবে এতে।

শুধু বিশেষ অতিথিরাই নয়, উপস্থিত সাংবাদিক থেকে তারকারাও ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখে ইতিবাচক মন্তব্য করেন। গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ারের গল্পে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’। ছবিতে আছে মোট ২৩৮টি চরিত্র! এরমধ্যে আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, শিপন মিত্র উল্লেখযোগ্য।‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা অ্যাটাকমাহিয়া মাহিশুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT