চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র বা অভিভাবক ছাড়া প্রবেশ করা হাজারো শিশু আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ফেডারেল চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্রায় ২৪ হাজার অভিভাবকহীন শিশুর আইনগত প্রতিনিধিত্ব অনিশ্চয়তার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন অভিবাসন অধিকারকর্মীরা।

আল জাজিরা জানিয়েছে, তাদের আশঙ্কা, আইনি সহায়তা বন্ধ হয়ে গেলে এসব শিশুর বহিষ্কার (ডিপোর্টেশন) হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

তিনি বলেন, এই সপ্তাহের শুরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এস্ত্রেয়া এল পাসো-এর নির্বাহী পরিচালক মেলিসা লোপেজ বলেন, আগামী সপ্তাহ থেকে এসব শিশুর কী হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। আমরা জানি না, তারা আইনি প্রতিনিধিত্ব পাবে কি না। সরকার এখনো জানায়নি, এই দায়িত্ব কে নেবে।

মেয়াদ শেষ হওয়া ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০০টি আইনি সহায়তা প্রদানকারী সংস্থা প্রায় ২৪ হাজার অভিভাবকহীন শিশুকে আইনগত সেবা দিয়ে আসছিল। এই চুক্তির ফলে আইনজীবীরা সরকার-অর্থায়িত আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে শিশুদের সঙ্গে যোগাযোগ ও তাদের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনার সুযোগ পেতেন।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তারা আগের মতো আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন এই চুক্তির মেয়াদ শেষ হতে দিচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।এদিকে অভিভাবকহীন শিশুদের দেখভালের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এই বিষয়ে সংবাদমাধ্যমের মন্তব্যের অনুরোধেরও কোনো জবাব দেয়নি।

অভিবাসন অধিকারকর্মীদের মতে, দ্রুত বিকল্প ব্যবস্থা না নেওয়া হলে হাজারো অভিভাবকহীন শিশু আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারে, যা তাদের বহিষ্কারের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT