চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যান্ডউইচ দুই ভাগ করে পরিবেশনের বিল ২৪০ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দুটি স্যান্ডউইচের টুকরা প্লেটের উপর, পাশে সস ও সসের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যান্ডউইচ কিনলে রেস্তোরাঁয় সাধারণত ফ্রিতেই অর্ধেক করে পরিবেশন করা হয়, সেখানে ইটালির একটি রেস্তোরাঁয় স্যান্ডউইচ দুই ভাগ করার জন্য একজন ব্রিটিশ পর্যটককে দিতে হয়েছে ২৪০ টাকা।

এনডিটিভি জানিয়েছে, ওই পর্যটক লেক কোমো অঞ্চলের উত্তর প্রান্তে গেরা লারিওতে বার পেসে একটি নিরামিষ স্যান্ডউইচ অর্ডার করেছিলেন। স্যান্ডউইচটি ২ ভাগ করে পরিবেশন করা হয়। খাওয়া শেষে যখন তিনি বিল দিতে যান তখন দেখেন বিলে ‘ডিভিসো দা মেটা’ বা ‘অর্ধেক কাটা’র জন্য অতিরিক্ত ২ ইউরো (২৪০ টাকা) যোগ করা হয়েছে।

তিনি যদিও রেস্তোরাঁ ম্যানেজারের সাথে তর্ক বা অভিযোগ না করেই অর্থ প্রদান করেছিলেন। পরে তিনি ট্রিপঅ্যাডভাইজারে একটি নেতিবাচক পর্যালোচনাসহ বিলটির একটি স্ক্রিনশট শেয়ার করেন। তিনি রেস্তোরাঁটিকে রিভিউ সাইটে ‘এক তারকা’ দিয়েছেন এবং লিখেছেন, অবিশ্বাস্য কিন্তু সত্য।

Banglabid

তিনি লিখেছেন, আমরা দুজন ছিলাম এবং আমরা একটি টোস্টেড স্যান্ডউইচ চেয়েছিলাম। আমাদের অতিরিক্ত ২ ইউরো দিতে হয়েছে কারণ সেটি অর্ধেক কাটা হয়েছিল।

রেস্তোরাঁর মালিক ক্রিস্টিনা বিয়াঞ্চি এই বিষয়ে বলেন, অতিরিক্ত অনুরোধের একটি খরচ আছে। আমাদের একটির পরিবর্তে দুটি প্লেট ব্যবহার করতে হয়েছিল এবং সেগুলো ধোয়ার জন্য দ্বিগুণ সময় ব্যয় হয়। এটি একটি সাধারণ টোস্টেড স্যান্ডউইচ ছিল না, ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। এটিকে দুই ভাগ করতেও আমাদের সময় লেগেছে।

তিনি বলেছেন, ওই গ্রাহক তখন কোন অভিযোগ করেননি এবং যদি তিনি করতেন, তাহলে বিল থেকে চার্জটি সরানো যেত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেস্তোরাঁস্যান্ডউইচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে, যেভাবে দেখবেন!

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT