সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মরত ২৪ কর্মকর্তার চুক্তি বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশান মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপতে তাদের চুক্তি বাতিল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে: সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
যাদের চুক্তি বাতিল হলো তাদের নাম নিচে দেওয়া হলো:









