এক গ্রামে ২ মাসে ২৪টি গরু চুরি, ঘুম নেই কৃষকের
এক গ্রামে গরু চুরির ঘটনায় স্থানীয়রা ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নাটোরের ছাতনী স্লইসগেট এলাকা থেকে সোমবার ভোর রাতে দেলোয়ার মিয়া নামের একজন কৃষকের বাড়ি থেকে ১টি গাভী চুরি হয়েছে। এর আগে গত বুধবার রাতে একই এলাকার আসকান আলী নামে একজন কৃষকের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। এ নিয়ে গত দুই মাসে একই গ্রামের বিভিন্ন পাড়া থেকে ২৪টি গরু চুরি হয়েছে। গরু চুরি ঠেকাতে নিজ নিজ বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। তবুও ঠেকানো যাচ্ছে না চুরি। অপরদিকে যেসব লোকের বাড়ি থেকে গরু চুরি হয়েছে সেসব কৃষকেরা চাষাবাদ নিয়ে পড়েছেন বিপাকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






