স্পোর্টস

কাবুলে খেলা চলাকালীন মাঠের কাছে আত্মঘাতী হামলায় হতাহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুলে একটি নিরাপত্তা বাহিনী একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন, যেখানে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোমা হামলা, বিস্ফোরণ যা কিনা নিত্য ঘটনা আফগানিস্তানের জন্য। কিন্তু এবারের ঘটনা দেশটির ক্রিকেটের জন্য হুমকিই বলা যায়। বুধবার আফগানিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছে। সঙ্গে সঙ্গে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয় বলে জানিয়েছে কাবুলের পুলিশ বিভাগ। কিন্তু খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

যদিও প্রথমে মনে করা হচ্ছিল, স্টেডিয়ামের গেইটের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে। কিন্তু এ ব্যাপারে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, গেইটে নয় বরং চেক পয়েন্টের কাছেই এই হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় কোনো খেলোয়াড়ই হতাহত হননি।

অন্যদিকে আইটিভিকে আতিফ জানান, বিস্ফোরণের পরপরই ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। পুনরায় ম্যাচটি মাঠে গড়াবে বলেও জানান তিদনি। গত সোমবার আফগানিস্তানের টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসর শুরু হয়। টুর্নামেন্ট চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বিষয়:আফগানিস্তান ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…