আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

নিরাপত্তা বাহিনী পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী পাকিস্তানে নির্বাচনী ক্যাম্পে সতর্ক অবস্থানে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন দেশটির বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের রাজনৈতিক কার্যালয়ে ২টি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ ৭ ফেব্রুয়ারি বুধবার নির্বাচনের ঠিক আগের দিন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ২ জন প্রার্থীর কার্যালয়ের বাইরে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর মধ্যে আসফান্দ ইয়ার খান কাকর বেলুচিস্তানের  পিশিনের পিপি-৪৭ আসনের স্বতন্ত্র প্রার্থী। তবে বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না তিনি। তাই, প্রাণ রক্ষা পেয়েছে তার।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

পাকিস্তান বৃহস্পতিবার জাতীয় ও প্রাদেশিক পরিষদের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষিত নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

বিষয়:নির্বাচন বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…