চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A
অফিসে বন্দুকধারীর হামলার দৃশ্য, একজন ব্যক্তি বন্দুক হাতে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লেউইস্টন শহরে অতর্কিত বন্দুক হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। তবে অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করতে পারেনি মার্কিন পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৫ অক্টোবর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূলে অবস্থিত মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনের একাধিক জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে। শহরের একটি পানশালা, বোলিং অ্যালি এবং ওয়ালমার্টে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে মৃত এবং জখমদের উদ্ধার করছে পুলিশ।

সেমিঅটোমেটিক রাইফেল নিয়ে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। হামলাকারীর পরনে বাদামি রঙের শার্ট এবং কালো প্যান্ট। অভিযুক্ত বন্দুকধারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি মার্কিন পুলিশ। এই আবহে পুলিশ ওই এলাকার সকল দোকানপাট বন্ধ রাখতে বলেছে এবং মানুষজনকে নিজেদের বাড়িতে থাকতে অনুরোধ করেছে। এছাড়াও একাধিক জায়গায় হামলার তদন্ত এবং প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। হোয়াইট হাউজ ঘটনার গতিপ্রকৃতির ওপর নজর রেখে চলেছে।

ট্যাগ: বন্দুক হামলাযুক্তরাষ্ট্রলেউইস্টন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েল গাজায় স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে: নেতানিয়াহু

পরবর্তী

লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে হাজির কুমির

পরবর্তী
লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে কুমির দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে হাজির কুমির

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিকারক জেনেও মাত্রাতিরিক্ত বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT