আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত ২২

আহত ১১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের পাশে আগুন জ্বলছে, বেশ কিছু মানুষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননের মধ্য বৈরুতে ২২ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহর একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত হয়েছেন।

আজ ১১ অক্টোবর শুক্রবার একটি প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বৈরুত শহরের কেন্দ্রে হামলা চালিয়ে দুটি আবাসিক ভবন ধ্বংস করায় এই হতাহতের ঘটনা ঘটে।

এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। তাদের আলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪২ হাজার বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৯৮ হাজার মানুষ আহত হয়েছে।

বিষয়:ইসরায়েল বৈরুত লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…