চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২ জন। ছবি: প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের অদূরে সাগরপথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।

তবে আটক পাচারকারীদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে তথ্য দেন তিনি।

Banglabid

লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, সাম্প্রতিক সময়ে সাগরপথে খাদ্যসহ নানা চোরাইপণ্য পাচারের বিনিময়ে মাদকের চালান নিয়ে আসার সাথে কয়েকটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বুধবার মধ্যরাত ১টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় দুই মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলার দুইটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা চালায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করে।

এসময় ট্রলার দুইটি তল্লাশী চালিয়ে মিয়ানমার পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা মটর ডাল এবং ৬৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে ট্রলার দুইটিতে থাকা ২২ জন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা এসব চোরাইপণ্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য ও নির্মাণ সামগ্রী আটকপাচারকারী আটকমিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাধিক সুযোগ হাতছাড়া জামালদের, প্রথমার্ধে এগিয়ে নেপাল

পরবর্তী

কুমিল্লা-৪ সংসদীয় আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

পরবর্তী
হাসনাত আবদুল্লাহ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের উন্নয়ন ও শিক্ষা বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা-৪ সংসদীয় আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

প্রাকৃতিক পরিবেশে একজন পুরুষের মুখের ছবি, সূর্যালোকে উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকেআরের সহকারী কোচ হলেন ওয়াটসন

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT