বাংলাদেশ

ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাবেশ ও স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মানুষের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মধ্যরাত থেকেই রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারসহ সারাদেশে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মানুষ। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। এছাড়াও  কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজতে থাকে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানিয়েছেন বিচারপতিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানী ছাড়াও প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সারাদেশের মানুষ।

ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে এবং দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করছে সমগ্র দেশ।

বিষয়:অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…