চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে

টিকিট-কাউন্টার ভিত্তিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা সড়ক পরিবর্তন নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস টিকিট-কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মো. সাইফুল আলম বলেন, ‘আগামী বৃহস্পতিবার টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠা-নামাও করা যাবে না।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী উঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে।

গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকরা গাড়িচালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে।

তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকেট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।’

সাইফুল আলম বলেন আরও বলেন, ‘চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।’

টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

ট্যাগ: ২১টি কোম্পানির বাসটিকিট-কাউন্টার ভিত্তিঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এলডিসি উত্তরণে বাণিজ্য সুবিধার রোডম্যাপ বাস্তবায়নের কথার বললেন বাণিজ্য উপদেষ্টা

পরবর্তী

সন্তানের জন্য খোলা চিঠি ‘উত্তরাধিকার’

পরবর্তী
বাবা ও ছেলে ট্রেনে যাত্রা করছে, আনন্দে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের জন্য খোলা চিঠি ‘উত্তরাধিকার’

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে প্রস্তুত, মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন নিয়ে রিটুইট, চাকরি হারানো সাংবাদিকের পাশে খাজা

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT