নিজের স্নান ঘরের জাকুজি নিয়েই লন্ডন পাড়ি দিলেন কানাডার পপ তারকা জাস্টিন বিবার। জনপ্রিয় এই পপ তারকা বিশ্বের তরুণ সংগীতপ্রেমীদের কাছে সবার শীর্ষে। সম্প্রতি এই তারকার এমন কর্মকান্ডে অবাক হয়েছেন অনেকেই! জানা গেছে, কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে শো শেষে তিনি রোববার লন্ডনের হাইড পার্কে থাকবেন বলে জানা যায়।
২৩ বছর বয়সী এই তারকার জাকুজি নিয়ে যাওয়ার ব্যাপারে প্রথমে কতৃপক্ষের সমস্যা থাকলেও পরে তাকে গরম টব নেওয়ার অনুমতি দেওয়া হয়।
অনেকে এই বিষয়টিকে অস্বাভাবিক বলছেন। আর একটি মিউজিক ভেন্যুতে এই ধরনের ইলেকট্রনিক হিটার নিয়ে যাওয়ার ব্যাপারেও আপত্তি করেছেন।
কিন্তু আয়োজকরা বিবারের সব ধরনের সুযোগ দিতে এরই মধ্যে জাকুজি নিয়ে যাওয়ার ব্যাপারে অনুমতি দিয়ে বলেছেন, যদি বিবার এতেই খুশি থাকে, তবে তা–ই হোক। টাইমস অব ইন্ডিয়া।








