চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাকশিল্পীর ভূমিকায় ড্যানিয়েল ডে–লুইস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
বিনোদন
A A
ড্যানিয়েল ডে–লুইস

ড্যানিয়েল ডে–লুইস

মাত্র সপ্তাহখানেক আগেই অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনবারের অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। কিছুদিন আগেই লুইস তার শেষ ছবির কাজটিও শেষ করেছেন। সেখানে তিনি অভিনয় করেছেন একজন পোশাকশিল্পীর ভূমিকায়। আর সেই চরিত্রের রেশ যেন কাটছে না এখনো। আর তিনিও এর মধ্যেই ডুবে থাকার কথা ভাবছেন আরও কিছুদিন। পল টমাস অ্যান্ডারসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সাল নাগাদ।

এমনিতেই যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য বেশ দীর্ঘ প্রস্তুতি নেন ড্যানিয়েল ডে–লুইস। আর এ জন্যই তিনি অনন্য। দীর্ঘ তিন বছর ধরে তিনি এই পোশাকশিল্পীর ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। সেই সাথে পেশাটি নিয়ে দীর্ঘ গবেষণাও করেছেন বলে জানা গেছে।

হলিউডে বেছে বেছে ছবি করার জন্য আগে থেকেই নাম আছে তার। ১৯৯৮ সালের পর থেকে এ নিয়ে মাত্র পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে তিনটির জন্যই অস্কার জিতেছেন তিনি। তার মাঝে লুইসকে অমর করে রাখবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ ছবি।

Banglabid

এছাড়া ‘মাই লেফট ফুট’ (১৯৯০ সালে) আর ‘দেয়ার উইল বি ব্ল্যাড’ (২০০৮) ছবিগুলোতেও তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। তার সর্বশেষ ছবির কোনো নাম ঠিক হয়নি এখনো। তবে এ ছবি ১৯৫০ সালের দিকে লন্ডনের উচ্চবিত্ত শ্রেণীর ফ্যাশনকে তুলে ধরবে। আর তাদেরই পোশাকশিল্পী সেজেছেন লুইস। সে রেশ যেন কাটছেই না। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্যানিয়েল ডে-লুইস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভয়ঙ্কর অভিযোগ’কে বানোয়াট বলছেন শহীদ

পরবর্তী

জাস্টিনের সঙ্গী ব্রাজিলের তারকা আনিতা

পরবর্তী
জাস্টিন বিবার

জাস্টিনের সঙ্গী ব্রাজিলের তারকা আনিতা

এরশাদ ও আবুল মাল আব্দুল মুহিত

অর্থমন্ত্রী মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েন, তার মেডিটেশন নেওয়া প্রয়োজন: এরশাদ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT