শিগগিরই আসছে পপ তারকা জাস্টিন বিবারের নতুন গান। তবে এবার তিনি একা নন। এই গানে জাস্টিনের সঙ্গী হচ্ছেন ব্রাজিলের সুপার স্টার আনিতা। দুজন মিলেই ভক্তদের জন্য নিয়ে আসছেন দারুণ এক উপহার। কিন্তু তারা নতুন কোনো গান গাইবেন নাকি পুরোনো কোনো গান ‘রিমেক’ করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অথবা চমক দেওয়ার জন্যই ভক্তদের ইচ্ছে করেই আগেভাগে কিছু জানাননি এই পপ তারকা। তবে ইদানীং ভক্তদের বন্ধু ভাবতেই বেশি পছন্দ করছেন জাস্টিন।
আর বন্ধুদেরকে যে দারুণ কিছু উপহার দিতে চলেছেন, সেটা অন্তত বলাই যায়। গান নিয়ে ভালো এক্সপেরিমেন্ট করছেন পপ তারকা জাস্টিন বিবার। সম্প্রতি জাস্টিনের লাতিন ভাষার গান ‘ডেসপাসিতো’ রীতিমত ঝড় তুলেছে সারা বিশ্বে। বিশ্ব জুড়েই ‘টপ চার্ট’ দখল করে গানটি।
এদিকে জাস্টিনের সঙ্গে কাজ করতে পারাকে ভীষণ রকম উপভোগ করছেন ২৪ বছর বয়সী আনিতা। আর ওদিকে এ বছর বেশ কিছু জনপ্রিয় গানের ট্র্যাক উপহার দিয়েছেন জাস্টিন। টাইমস অব ইন্ডিয়া।











