চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন টিকে থাকবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০ নম্বর দলটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০তম এবং সর্বশেষ স্থানে থাকা দেশ সান মারিনো। শেষ ২০ বছরে তারা জিতেছে কেবল দুই ম্যাচ, দুটিই লিচেনস্টেইনের বিপক্ষে। উয়েফা নেশনস লিগের ওই দুই জয় এখন সান মারিনোর সামনে খুলে দিতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপের দুয়ার।

বিশ্বকাপে খেলার গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখতে আগামী ১৯ নভেম্বর ‘এইচ’ গ্রুপের দল রোমানিয়ার আতিথেয়তা নেবে সান মারিনো। সেই ম্যাচে আবার হারতে হবে তাদের। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ইউরোপীয় অঞ্চল থেকে ১৬টি দল বিশ্বকাপে জায়গা করবে। প্রথমপর্বে ১২টি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বাকি চার দল জায়গা করবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব- প্লে অফ খেলে।

প্রথমপর্বের ১২ গ্রুপের রানার্সআপ দল খেলবে প্লে-অফে। প্রতিটি গ্রুপের রানার্সআপদের সঙ্গে প্লে-অফে যোগ দেবে সেই চারটি দল, যারা নেশনস লিগে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে পারেনি।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে এপর্যন্ত সাত ম্যাচ খেলে সব হেরেছে সান মারিনো। হজম করেছে ৩২ গোল। গ্রুপে সবার নিচে তারা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রোমানিয়া।

সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যাওয়ার সুযোগ নেই সান মারিনোর। তবে সবশেষ নেশনস লিগে ‘ডি-১’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেটির সৌজন্যেই বিশ্বকাপের স্বপ্ন বেঁচে আছে তাদের। তাদের আগে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় পর্ব- ‘প্লে অফ’ নিশ্চিত করতে হবে।

এজন্য গ্রুপের আরেক প্রতিদ্বন্দ্বী রোমানিয়াকে পয়েন্ট টেবিলের দুইয়ের মধ্যে থাকতে হবে। আর সেটি সম্ভব হতে পারে- আগামী ১৬ নভেম্বর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যদি রোমানিয়া না হারে এবং দুদিন পর সান মারিনো যদি তাদের কাছে অনেক গোলে হেরে যায়।

Reneta

রোমানিয়াও নেশনস লিগে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন দল ছিল। তাদের পয়েন্ট ছিল আরেক গ্রুপ চ্যাম্পিয়ন সান মারিনোর চেয়ে বেশি। রোমানিয়া যদি বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দুইয়ের বাইরে চলে যায়, তাহলে বিশ্বকাপের বাকি স্বপ্নটুকু শেষ হয়ে যাবে সান মারিনোর। রোমানিয়ার বিপক্ষে যদি মারিনো জেতে বা ড্র করে, তাহলে রোমানিয়া দুইয়ের বাইরে চলে যাবে। তাতে নিজেদের পায়ে কুড়াল মারার মতোই হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপকানাডামেক্সিকোযুক্তরাষ্ট্ররোমানিয়ালিড স্পোর্টসসান মারিনো
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT